নতুন খাতা · NotunKhata

রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ৫ নভেম্বর ২০২৬

আমরা চাই আপনি দেখে, বুঝে তারপর কিনুন। তাই প্রথমে ১৪ দিনের ফ্রি ট্রায়াল দিই। টাকা ফেরতের নিয়ম নিচে।

১. প্রথম পেমেন্টে সন্তুষ্টির নিশ্চয়তা

প্রথমবার কোনো প্যাকেজ কেনার ৭ দিনের মধ্যে সন্তুষ্ট না হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। এই সুবিধা প্রতি ব্যবসা একবার পাবে।

২. বার্ষিক প্যাকেজ

বার্ষিক প্যাকেজ কেনার ৩০ দিনের মধ্যে বাতিল করলে, যে কয়েক মাস ব্যবহার করেছেন তা মাসিক দামে কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে। ৩০ দিন পরে বাতিল করলে টাকা ফেরত হয় না, তবে মেয়াদ শেষ পর্যন্ত সেবা চলবে।

৩. মাসিক প্যাকেজ

চলমান মাসের টাকা ফেরত হয় না (প্রথম পেমেন্ট ছাড়া)। পরের মাসে নবায়ন না করলেই সেবা বন্ধ হয়ে যাবে।

৪. ভুল বা দ্বিগুণ পেমেন্ট

ভুল করে বেশি বা দুবার টাকা পাঠালে TrxID সহ জানান। যাচাই করে ৭ কর্মদিবসের মধ্যে একই বিকাশ নম্বরে ফেরত দেওয়া হবে, অথবা আপনি চাইলে পরের মেয়াদে সমন্বয় করা হবে।

৫. যা ফেরত হয় না

টাকা পাঠানোর সময় বিকাশ বা অন্য মাধ্যম যে চার্জ কাটে, সেটা ফেরতযোগ্য নয়। শর্ত ভঙ্গের কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে টাকা ফেরত হয় না।

৬. কীভাবে আবেদন করবেন

ফোন/WhatsApp করুন 01850622213 নম্বরে। ব্যবসার নাম, যে নম্বর থেকে টাকা পাঠিয়েছিলেন এবং TrxID জানান।

Refund Policy

Last updated: 5 November 2026

We want you to try before you buy, which is why every new business gets a 14-day free trial. Refund rules are below.

1. First-payment guarantee

If you are not satisfied within 7 days of your first purchase, we refund the full amount. This applies once per business.

2. Yearly plans

If you cancel a yearly plan within 30 days, the months used are charged at the monthly price and the rest is refunded. After 30 days there is no refund, but the service continues until the end date.

3. Monthly plans

The current month is not refunded (except the first payment above). Simply do not renew to stop.

4. Wrong or duplicate payments

Tell us with the TrxID. After checking, we refund to the same bKash number within 7 working days, or credit it to your next period if you prefer.

5. Not refundable

Charges deducted by bKash or other channels when sending money. Accounts closed for breaking the terms.

6. How to ask

Call or WhatsApp 01850622213 with your business name, the number you paid from and the TrxID.